খুলনায় ট্রাক চাপায় দুই ইজিবাইক যাত্রী নিহত।

গাজী আব্দুল কুদ্দুস,খুলনা
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি। খুলনায় ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে নগরীর হরিনটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাটি গ্রামের শেখ ওবায়দুল হকের ছেলে শেখ দিদারুল হক (৩০) ও একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোদন হোরের ছেলে তাপস হোর (৬০)।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

মোবাইল ০১৭২২ ৩১০৬২৬
তারিখ ০৭/০৭/২৬।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন