সোনারগাঁওয়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচের উত্তেজনা: খেলা শেষে ব্রেইনস্ট্রোকে প্রাণ গেলো ভক্তের

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৪:৫৮ অপরাহ্ণ

 

 

সোনারগাঁ উপজেলার চিলারবাগ এলাকায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর নকআউট পর্বের খেলা দেখার সময় তীব্র উত্তেজনার জেরে ব্রেনস্ট্রোক করে মোহাম্মদ কাউসার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আর্জেন্টিনা বনাম মিশরের রাউন্ড অফ ১৬-এর নকআউট পর্বের টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখছিলেন কাউসার। খেলা চলাকালীন প্রচণ্ড উত্তেজনা ও মানসিক চাপের কারণে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে ব্রেনস্ট্রোক করেন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দীর্ঘ লড়াইয়ের পর আজ (৮ জুলাই) ভোর ৩:২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ কাউসারের অকাল মৃত্যুতে চিলারবাগ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন