সাতকানিয়ায় মাছ ধরতে গিয়ে বন্যার তীব্র স্রোতে প্রাণ গেল কিশোরের

মো. মকছুদুল ইসলাম চৌধুরী-সাতকানিয়া ( চট্টগ্রাম )
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৭:৪৩ অপরাহ্ণ

 

 

বিস্তারিতঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাঈদ পশ্চিম দুরদুরী এলাকার বাসিন্দা এবং ফৌজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তীব্র স্রোতে ভেসে যায় সাঈদ। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার হাতে জাল বাঁধা থাকায় তাকে ধরে রাখা সম্ভব হয়নি। একপর্যায়ে পানির প্রচণ্ড স্রোতে সে তলিয়ে যায়। নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয়দের ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন