খুলনায় কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি। খুলনা মহানগরীতে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকার স্বর্ণসহ মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে রেল স্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দ।
খুলনা রেলওয়ে পুলিশ কর্মকর্তারা জানায়, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ এক একপর্যায়ে তার ব্যাগ তল্লাশি করে স্বর্ণেরবার গুলো পাওয়া যায়।

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ