গত ৬,৭,৮ জুলাই ২০২৬ তারিখে অতি ভারী বর্ষণের ফলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিধ্বসের ঘটনার পর অদ্য ০৯ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার তদারকি করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। উখিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ধ্বসে পড়া এলাকাগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা চুরির ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কক্সবাজারের আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় পুলিশ ও উপজেলা প্রশাসন পুরো এলাকায় স্থানীয় সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ