কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বারপাড়া বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, সাবেক তিনবারের সফল মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
তিনি আরও বলেন, কলেজের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ১:০১ পূর্বাহ্ণ