লক্ষীপুর রায়পুর মা ও তিন বোন হারা সিফাত কে বাংলাদেশ জামায়াতের ইসলামী পক্ষ থেকে ২ লক্ষ টাকা অর্থ সহায়তা।

মো: ইউনুস রায়পুর উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১০:১৪ অপরাহ্ণ

 

 

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত চার সদস্যের পরিবার হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

শনিবার (১১জুলাই) বিকাল বিকাল ০৫:০০ টায় লক্ষ্মীপুর শহীদ যায়েদ অডিটোরিয়ামে রায়পুরে মা-মেয়ে সহ ৩ খুনের শিকার হওয়া স্বজনহারা সিপাতকে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব,আবদুর রব সাহেব

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি জনাব, এ আর হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আবদুল আউয়াল রাসেল,সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, ও পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারী আবদুল্লাহ আল রাকিব, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, গত ৩০ জুন জেলা জামায়াতে ইসলামীর নেতারা সিফাতের খোঁজখবর নেন। সে সময় সংগঠনের পক্ষ থেকে তার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ জামায়াত ইসলামী।

গত ২৫ জুন সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় জুলাইয়েদ ইসলাম সিফাতের মা শাহিনুর বেগম এবং তিন বোন সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিপাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদারকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিলে তিনিও নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন