আশুলিয়ায় ডিবির অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১০:১৯ অপরাহ্ণ

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে জিম (২০), সাকিব হোসেন (২২) ও মেহেদী হাসান (২৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (১০ গ্রাম), ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (৩ গ্রাম) এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জিমের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা এবং সাকিব হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন