চকরিয়ায় বন্যার্তদের পাশে জামায়াতে ইসলামী চিরিংগা ইউনিয়নে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৮:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিংগা ইউনিয়ন শাখা। সম্প্রতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনদ্বীপ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও পানিবন্দি মানুষের মাঝে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমটি চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার জনাব নুরুন্নবীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত হয়। এ সময় ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন চিরিংগা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পী শোয়াইব বিন হাবিব এবং সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ কফিল উদ্দিন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন— জনাব মোহাম্মদ ইমরান (৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী), মামুনুর রশিদ (সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন), নুরুল কাদের ছোটন (সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন), জনাব উসমান গনি (৫ নম্বর ওয়ার্ড দায়িত্বশীল) এবং জনাব রেজাউল করিম (পেশাজীবী সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড)। এছাড়াও স্থানীয় ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। ত্রাণ বিতরণ শেষে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “বন্যার এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিংগা ইউনিয়ন শাখা সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের মানবিক সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন