জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ

কক্সবাজার, ১৬ জুলাই ২০২৬: জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

এ সময় কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। কক্সবাজার জেলা পুলিশের এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন