সাভারে শহীদ জুলাই দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ৪:৪৭ অপরাহ্ণ

সাভার ও আশুলিয়ায় জুলাই আন্দোলনে ৭১ জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ জুলাই দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “সাভারে জুলাই আন্দোলনে আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে পুনরায় তথ্য যাচাই-বাছাই করা হবে।” তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার এনায়েতপুর গ্রামে অবস্থিত দারুল আকরাম মাদ্রাসায় আয়োজিত ফুট ফেস্টিভ্যাল ও সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন