২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের প্রথম শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকাল ৮টায় কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত করেন ইন্জিনিয়ার ইশরাক হোসেন(এমপি) ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, “শহীদ ওয়াসিম আকরাম জুলাই বিপ্লবের এক অবিনাশী প্রেরণা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর এই আত্মত্যাগ ছাত্রদল তথা টেকনাফ থেকে তেঁতুলিয়ার সাধারণ মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”
কবর জিয়ারতকালে সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা নেতৃবৃন্দের সাথে যোগ দেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব আলাউদ্দিন লিটন। তাঁর নেতৃত্বে মাতামুহুরী উপজেলা ছাত্রদল এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে শহীদ ওয়াসিম আকরামের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোঃ আবু সাঈদ (মাতামুহুরি)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১১:৪৮ অপরাহ্ণ