সাভারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত

Remove term: মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ২:১৯ অপরাহ্ণ

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দুটি ছাত্র হত্যা মামলার আসামি।

শুক্রবার ১৭ জুলাই দিবাগত রাত প্রায় ২টার দিকে সাধাপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আব্দুল বাতেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে নিচে নামার সময় লাফ দিলে তার পা পিছলে যায় এবং তিনি আহত হন।
আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টাকালে তিনি আহত হন। বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

এছাড়াও পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন