টেকনাফের আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাগিনা কিং সালমান ওরফে কিং (৩৩)-কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার র্যাব-১৫ এর একটি অভিযানিক দল টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত সালমান ওই এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, আটক সালমানকে শনিবার টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রোববার সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আবির হোসেন সান (কক্সবাজার জেলা প্রতিনিধি)
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১০:১৮ অপরাহ্ণ