বহুল আলোচিত খোরশেদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত জিসান বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকদিন আগে মামলার আরেক অভিযুক্ত ‘ঘোড়া বেলাল’কে আটক করা হলে, এর পরপরই জিসান আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি।
উল্লেখ্য, খোরশেদ হত্যা মামলাটি কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

আবির হোসেন (কক্সবাজার জেলা প্রতিনিধি)
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৯:০৬ অপরাহ্ণ