চট্টগ্রামে গিয়ে রহস্যজনক নিখোঁজ চাঁদপুরের মেহেদী বকাউল,সন্ধান চায় পরিবার

মোঃ কাউছার পাটোয়ারী
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ৪:২২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক যুবক গত ১৬ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম মেহেদী বকাউল (২০)। তিনি চট্টগ্রামের একটি কর্মস্থল থেকে নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ মেহেদী বকাউল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের বকাউল বাড়ির সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মেহেদী বকাউল চট্টগ্রামে অবস্থান করছিলেন। গত ১৬ দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পিতা-মাতা—কাউের সঙ্গেই তার কোনো যোগাযোগ নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শোকার্ত বাবা-মা ও স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেহেদী বকাউলের সন্ধান পেয়ে থাকেন কিংবা তার কোনো খোঁজ জানেন, তবে নিচের নাম্বারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
মোবাইল নম্বর: 01863372641

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন