খুলনার ডুমুরিয়ায় জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আব্দুল কাদের
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১২:০২ অপরাহ্ণ

খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুক্তার হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর গাজী মো. সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসাইন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান, শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা সাইদুল্লাহ হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি বি এম আলমগীর হোসাইন, আইটি বিভাগের সেক্রেটারি মো. আমান উল্লাহ আমান, মাওলানা ফয়েজ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবির ডুমুরিয়া পশ্চিম শাখার সভাপতি শামিদুল হাসান লিমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ধামালিয়া ইউনিয়ন আমীর মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, রঘুনাথপুর ইউনিয়ন আমীর শেখ বেলাল হোসাইন, রুদাঘরা ইউনিয়ন আমীর মাস্টার মোস্তফা কামাল, খর্ণিয়া ইউনিয়ন আমীর আবুল হোসেন, মাগুরাঘোনা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিম, শরাফপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, শোভনা ইউনিয়ন সেক্রেটারি আবুল বাশার এবং ভান্ডারপাড়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, দায়িত্বশীলদের ভূমিকা এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন