সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়মের খবর করায় সাংবাদিক-কে হুমকি-গালিগালাজ

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১১:৪৪ অপরাহ্ণ

সত্য ও নির্ভীক সংবাদ প্রকাশ করায় হুমকি-ধামকি ও গালিগালাজের শিকার হয়েছেন কচুয়ার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন রাজ।

জানা, গত ২১ জুলাই ২০২৬ ইং মঙ্গলবার কচুয়া সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান কর্মকর্তার সময়মতো অফিসে না আসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। ওই সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন অজানা নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সাংবাদিক আনোয়ার হোসেন জানান, শুধু ফোনেই নয়, কচুয়ার এক দলিল লেখক অপূর্ব ওরফে শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও কটুক্তি করছেন।

তিনি বলেন, “আমি সবসময় সততার সাথে নিষ্ঠার সাথে সংবাদ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে কয়েকটি র‍্যালি ও আন্দোলনও করেছি। তাহলে সত্যের পক্ষে কথা বললে কেন এত বাধা আসবে? কেন হুমকি শুনতে হবে?”

এ ঘটনায় এলাকার সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন