হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। হামলাকে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ কর্মসূচির ওপর ন্যক্কারজনক আঘাত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৯ জুলাই, বুধবার, বাদ আছর সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার মাধ্যমে প্রতিপক্ষকে দমনের সংস্কৃতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তারা হবিগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে হামলার ঘটনার বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন