জাতীয় পর্যায়ে সরবরাহ ঘাটতি: বাখরাবাদ গ্যাসের বিতরণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ।

আল রোকন কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ৭:১৮ অপরাহ্ণ

জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিতভাবে কমে যাওয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্রে অবস্থিত এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে সরবরাহ হ্রাসের কারণে পুরো দেশের ন্যায় তাদের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপ অনুভব করছেন।
পরিস্থিতি ব্যাখ্যা করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ব্যাহত হওয়াতেই এ অনাকাঙ্ক্ষিত সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
একই সাথে সংকটকালীন এই সময়ে গ্রাহকদের ধৈর্য ধরে সহযোগিতার আহ্বান জা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন