দাউদকান্দির সমাজসেবক জয়নাল আবেদিন গুরুতর অসুস্থ: আশু রোগমুক্তিতে দোয়ার আবেদন

আল রোকন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ১০:১৮ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসানপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার ‘ঢাকা ল্যাব হসপিটালে’ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শীঘ্রই তাঁর দেহে একটি জটিল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হবে।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় সুপরিচিত এই ব্যক্তিত্বের হঠাৎ অসুস্থতায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ নেমে এসেছে।
অসুস্থ জয়নাল আবেদিনের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের দেশবাসীর কাছে দোয়ার আকুল আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করে সহিসালামতে পরিবারের মাঝে ফিরিয়ে আনেন—এটাই সকলের বিনীত প্রার্থনা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন