দাউদকান্দিতে সার্কেল এসপি ও ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমাণ মাদকসহ মাইক্রোবাস জব্দ

আল রোকন, বিশেষ প্রতিনিধি (দাউদকান্দি):
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১০:১৪ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ ও গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। দাউদকান্দি সার্কেলের এএসপি এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলামের সরাসরি নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরস্থ ‘ঈশা খাঁ পাম্পে’র সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন হাইয়েস মাইক্রোবাসের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক ও মালামালের বিবরণ:
গাঁজা: ২৫১ কেজি
ফেয়ারডিল (FAIRDYL) সিরাপ: ১,৫৭৫ বোতল
এসকাফ (ESKUF) সিরাপ: ১,২০০ বোতল
পরিবহন: ১টি হাইয়েস মাইক্রোবাস
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদকের চোরাচালান রুখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের এলাকায় পুলিশের এই বিশেষ নজরদারি ও অভিযান সামনে আরও জোরদার করা হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন