বিপুল পরিমাণ মাদক উদ্ধারে বিশেষ সম্মাননা পেলেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন

মো:আরিফুল ইসলাম
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ

বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মিরসরাই থানার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ।

বিশেষ সম্মাননা পাওয়ার পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

এদিকে, তাঁর এ অর্জনে পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন