কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের এক অভিযানে দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মোঃ রাসেল নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ (ভিটিকান্দি) গ্রামের জজ মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল ৪:৩০ মিনিটে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির হেফাজত থেকে দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল জানায়, সে কুমিল্লা শহর থেকে এক লাখ ৫০ হাজার টাকা মূল্যে এই অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পুলিশের অত্যন্ত সতর্ক ও কৌশলগত তৎপরতায় আসামিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৬:০৬ অপরাহ্ণ