শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৭:৩৬ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০-এর অধিক মানুষকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তবে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। দেশের জনগণ বা সরকারি-বিরোধী দল কেউ তাকে রাজনীতি করার সুযোগ দেবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে জামায়াতে ইসলামী চাইলেও তারা রাজনীতি করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও এদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না । জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, জামায়াত কি আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছে, নাকি একটি গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে কাজ করতে চায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

তিনি জানান, আসন্ন স্থানীয় নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী দেবে এবং জাতীয় নির্বাচনের মতো এখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ রাখা হবে না । দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী বা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদ খাঁন উল্লেখ করেন, রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে, নতুবা পতিত ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার প্রশংসা করে তিনি জামায়াতে ইসলামীকে শরিয়া আইনের নামে “মুনাফিগিরি” পরিহার করে বিএনপিকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন