দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার ৭।

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:৪৩ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সদস্য, চুরি মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই মিনাহজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম ও এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধাকে (৪৬) গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ডাকাতি মামলার আসামি দাউদকান্দি পৌরসভার ফরহাদ (২৮), মোঃ জাহিদ হাসান (২৭) ও মোঃ সোহেল ওরফে হিটলারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১টি লোহার তৈরি চাপাতি, ১টি এসএস দামা এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া চুরি মামলার আসামি হিসেবে সবজিকান্দি এলাকার মোঃ নাঈমুর রহমানকে (২৫) এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মোঃ সফিউল বশর (৪০) ও মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন