মহেশখালী থানা পুলিশের অভিযানে ৮টি অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ২:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৮টি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় মহেশখালী থানার পুলিশের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন