মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১০:২৪ পূর্বাহ্ণ

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কম ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ায় টিকিটের দাম বেড়েছে।

গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এতে জনগণের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দ্রুত এ পরিস্থিতি থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন