দাউদকান্দিতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

আল রোকন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ২:১২ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে ৫০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জল হোসেন মিয়াজী (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটে দাউদকান্দি থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের মলয় বাজার সংলগ্ন বলাকা অফিসের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন মিয়াজী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা (মিয়াজী বাড়ি) গ্রামের মো. মোসলেম মিয়াজী ও অজুফা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নি:) মো. মিনহাজুল ইসলাম, এএসআই (নি:) মাহাবুব ও এএসআই (নি:) প্রিয়ব্রতের সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন তোফাজ্জলকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন