সাভারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৪৫ অপরাহ্ণ

আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে সাভার পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার পৌরসভা মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াছমিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, আপসহীন নেত্রী খালেদা জিয়া লও লও লও সালাম, তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তুলে এলাকা।

আনন্দ র‍্যালী শেষে প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করতে বদ্ধপরিকর। এ সময় তিনি দলের সকলকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জন্য কাজ করতে আহ্বান জানান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন