দাউদকান্দিতে বিএনপি নেতা আলহাজ মোসলেহ উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন।

আনিছুর রহমান খান বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৭ অপরাহ্ণ

দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ মোসলেহ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দাউদকান্দির সাতপাড়া গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকালে অনুষ্ঠিত জানাজার নামাজে রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
মনিরুজ্জামান বাহালুল, আমির, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী
আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা
আরিফ মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, দাউদকান্দি উপজেলা বিএনপি
মজিবুর রহমান ভূঁইয়া, সভাপতি, বারপাড়া ইউনিয়ন বিএনপি
মো. সেলিম খান, সাধারণ সম্পাদক, বারপাড়া ইউনিয়ন বিএনপি
মো. আনিসুর রহমান খান, মেম্বার (২ নম্বর ওয়ার্ড)
মরহুমের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন