রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লালপুর উপজেলার কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), তার ছেলে মুন্না (১৮) ও শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা (৩৫), বড়শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কারিগরপাড়া মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সমর্থক আফসার আলীর সঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সমর্থক নাসির উদ্দিন এবং রফিকুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লোক কারিগরপাড়া এলাকায় অবস্থান নেন বলে স্থানীয়রা জানান।
পরে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত নয়জন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১১ অপরাহ্ণ