দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার নতুন সিভিল সার্জন।

আল রোকন দাউদকান্দি কুমিল্লা
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৩ অপরাহ্ণ

কুমিল্লা জেলার নবযোগদানকৃত সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর, ২০২৬) তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখতে এই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসা কার্যক্রম, অন্তঃবিভাগে ভর্তি থাকা রোগীদের সেবা ব্যবস্থা এবং রোগীদের পরিবেশন করা খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি অন্তঃবিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের শয্যাপাশে যান এবং তাদের সাথে কথা বলে শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের জন্য পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন আবহ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন