আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন আকাশ টিভির সম্পাদক মো. মহিউদ্দিন।
৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া নিবন্ধন নিশ্চিতকরণ চিঠিতে জানানো হয়, থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে IMF ও World Bank Group-এর ২০২৬ Annual Meetings এবং সংশ্লিষ্ট বিভিন্ন সভা।
চিঠিতে বলা হয়েছে, নিবন্ধন নিশ্চিতকরণপত্রটি ভিসা ও ভ্রমণসংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিমানবন্দর ও ভেন্যু শাটল ব্যবহারের ক্ষেত্রে এবং সভাস্থলে Annual Meetings ব্যাজ সংগ্রহের সময় এ চিঠি প্রয়োজন হবে।
নিবন্ধন নিশ্চিতকরণপত্রে মো. মহিউদ্দিনের প্রতিষ্ঠান হিসেবে www.akashtv24.com এবং পরিচয় হিসেবে Press উল্লেখ করা হয়েছে।
চিঠিতে IMF-এর Registration Officer Thomas Bonaker এবং World Bank Group-এর Registration Officer Erin Whittaker-এর স্বাক্ষর রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৬ অপরাহ্ণ