পাবনায় রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

(বাঁধন হোসাইন পাবনা)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১০ অপরাহ্ণ

পাবনায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ খন্দকার শাহারিয়ার কবীর রিমন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাবনা সদর থানার CRT টিম।

গ্রেফতারকৃত রিমন পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থান: রাধানগর, ১০ নম্বর ওয়ার্ড, পাবনা পৌরসভা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন