জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার বান্দরবান জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। লামা পৌর এলাকার বড়নুনারবিল পাড়ায় (থানার সামনে) এ কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, লামা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।’
এ সময়, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের
সভাপতি রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, দৈনিক মাতৃভূমির বান্দরবান জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি বিপ্লব দাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ ইনতাজ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণমাধ্যমের জেলা কার্যালয় চালুর মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে গণমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।’
বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে পাহাড়ি, বাঙালি, গনমানুষের কথা তুলে ধরবে আহ্বান জানান বক্তারা।’
পরে সকলের উপস্থিতিতে ফিতা কেটে দৈনিক সংবাদ দিগন্তের জেলা কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মইনুদ্দিন।’

এস এম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩৫ অপরাহ্ণ