নরসিংদীর মাধবদী পৌরসভায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড আদায়

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ

নরসিংদীর মাধবদী পৌরসভায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় হয়েছে।

অভিযানে পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে ফেলা এবং পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটিপি (Effluent Treatment Plant) ছাড়াই ডায়িং পরিচালনার অভিযোগে চারজনকে দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভা এলাকায় পরিচালিত এসব অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৌরসভার রাস্তা কাটার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদকরণ এবং ডায়িংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলার অভিযোগও উঠে আসে।
মাধবদীতে মোবাইল কোর্টের অভিযান: রাস্তা কাটা ও পরিবেশবিধি লঙ্ঘনে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী চারটি মামলা করা হয়। মামলাগুলোতে পৃথকভাবে ২ হাজার, ২ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা, মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন আরিফা বেগম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাধবদী পৌরসভার সিইও মো. খালিদ হোসেন শিমুল।এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন। কর্তৃপক্ষের এ অভিযানে পৌর এলাকার অবকাঠামো ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন