আশুলিয়া থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৪

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ৯:২১ অপরাহ্ণ

৩৪ লক্ষ টাকা মূল্যের ১৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৪

০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ শাহিন আলম (২৩) এবং ২। মোঃ বাবুল (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন আলম এবং মোঃ বাবুল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত সময়ে তাদের নিকট হতে ১৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা।

আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মজুদ করত এবং পরবর্তীতে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ তার আশপাশের এলাকায় অধিক দামে খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন