উদকান্দিতে ‘দিগন্ত প্রভার’ উদ্যোতে মেধা প্রতিযোগিতার আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৩:৩৫ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার খোরশেদা-কালু মিঞা উচ্চ বিদ্যালয়ে মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে মেধা প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে দিগন্ত প্রভা পাঠশালা ও হাসানপুর স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

দিগন্ত প্রভা পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোরশেদা-কালু মিঞা উচ্চ বিদ্যাললয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর আক্তারের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মামুন মিয়া প্রধান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা আবুবক্কর সিদ্দিকী, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ জান, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, দিগন্ত প্রভা পাঠশালার প্রতিষ্ঠাতা ফারহান সরকার সাইজউদ্দিন প্রমুখ।

পরে অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এছাড়া এসএসসিতে জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
এবং কুইজ প্রতিযোগিতাসহ নানান মেধা প্রতিযোগিতা অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিসহ ডেঙ্গুরোধে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন