পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন শনিবার।
সফর সূচী অনুযায়ী , শনিবার ১৭ অক্টোবর সকালে ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রতিমন্ত্রী। এরপর সকাল ১১ টা নাগাদ নৌপথে মহেশখালীর সোনাদিয়ায় পৌঁছাবেন। সফরকালে প্রতিমন্ত্রী সোনাদিয়ায় বনায়ন কার্যক্রম ও প্রস্তাবিত কচ্ছপ হ্যাচারি স্থাপনের স্থান পরিদর্শন করবেন। এছাড়া তিনি ভিলেজ কনজারভেশন গ্রুপের প্রতিনিধিদের সাথে বিশেষ বৈঠকে মিলিত হবেন।
পরদিন রবিবার ১৮ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিমন্ত্রী।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ