শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
রোববার (১৮ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে উৎসব উদ্যাপনের বিষয়টি গুরুত্ব পায়।

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ৯:২৬ অপরাহ্ণ