হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১, হাসপাতালে ১

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৯:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি সৈকতের গুপ্ত খালে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ বন্ধু চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাঁচ বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে পাঁচজনই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও সৈকতের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে পঞ্চম বন্ধুর সন্ধান এখনো পাওয়া যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন পর্যটকের নাম রাকিব। নিহত তিন পর্যটক হলেন—আকাশ, হারুন ও সানি।

এ ঘটনায় সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন