বাঞ্ছারামপুরে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ধামাচাপার চেষ্টার দাবি পরিবারের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১০:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌরিয়াদৌলত গ্রামের উত্তরপাড়ায় মাত্র ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক মাদ্রাসার ছাত্রী ইসরাতকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার আপন ভাই জলিল মিয়ার বিরুদ্ধে।জানাযায় সৌদি প্রবাসী রোবেল সরকারের মেয়ে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।রোববার (১৮ অক্টোবর) পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। পূজা দেখতে গিয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে বাড়ির পাশের হিন্দুপাড়ায় তার সঙ্গে অভিযুক্তের দেখা হয় বলে পরিবারের দাবি। পরে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।পরিবারের দাবি,আজ ২০ অক্টোবর সন্ধা সময় সালিশ বসার কথা,কিন্তু জলিল মিয়া বিচারে আসেনি, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিচার-সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চিন্তা করা হয়েছিল। তবে ভুক্তভোগীর পরিবার এতে সম্মত হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী বিচার দাবি করছে।পারিবারিক সূত্রে আরও জানা যায়, শিশুটির বাবা ও চাচা দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। দাদা-দাদিও চিকিৎসার প্রয়োজনে গত ১০ থেকে ১৫ দিন ধরে গ্রামের বাইরে অবস্থান করছেন। এ সময় বাড়িতে শিশুটির মা ও চাচি ছিলেন বলে জানা গেছে।অভিযোগের বিষয়ে অভিযুক্ত জলিল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও এ প্রতিবেদন তৈরির পর বিস্তারিত জানা যাবে।এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীর শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন