রৌমারীতে চাচীকে খুন, আহত ৩, ভাতিজা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্রের আঘাতে সোনাভানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হত্যার অভিযোগে নিহতের ভাতিজা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভানু ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফারুক হোসেনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র নিয়ে স্বজনদের ওপর হামলা চালান। এতে সোনাভানু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা ফারুক হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন