লক্ষ্মীপুরের রায়পুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রায়পুর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। তিনি স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান। দ্বিতীয় স্থান অর্জন করেন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক। তিনি স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার পান। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ছিল রৌপ্যপদক ও নগদ ৭ হাজার টাকা। এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

মো ইউনুচ ,রায়পুর
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ১১:৩৫ অপরাহ্ণ