গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর এমদাদুল উলুম আলিম মাদ্রাসার এডহকমিটির সভাপতি মনোনীত করেন গৃহীনি মাসুমা সরকার কে এই ঘটনা কে কেন্দ্র করে ফেইসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
ফেসবুকে অনেকেই বলছে মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান এখানে কোনোক্রমেই মহিলা সভাপতি হিসেবে গ্রহণযোগ্য নয় এটি সামাজিকভাবে একটি ঘৃণ্য এবং সমালোচনার কাজ।
অনেকে বলছেন বিএনপি’র প্রভাব খাটিয়ে এই মহিলাকে সভাপতি বানানো হয়েছে যা অত্যন্ত নেককার জনক একটি ঘটনা।
কমেন্টে অনেকে বলেন বিএনপির মধ্যে পুরুষের অভাব পড়েছে এ কারণে মহিলাকে সভাপতি বানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-র একাধিক নেতা বলেন উপরের নির্দেশে কাপাসিয়ায় প্রত্যেকটি স্কুল কলেজের কমিটি গঠনে বিএনপি নেতৃস্থানীয় যারা আছে তাদের অনুমতির বাইরে যাওয়া যাবে না এই কারণেই চাঁদপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় এই ঘটনাটি ঘটেছে।
একাধিক আলেম বলেন মাদ্রাসায় দ্বীনি বিষয়ে কোরআন হাদিসের বিষয় পড়ানো হয় এখানে সভাপতি হিসেবে মহিলা আমরা কখনো দেখিনি শুনিওনি এটা একটি অভান্তর এবং অগ্রহণযোগ্য বিষয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান লোকমান হেকিমের সাথে কথা বললে তিনি বলেন এলাকার মুরুব্বীদের এবং বিএনপি নেতাদের মতামতের বাইরে উনি যেতে পারেননি উনারা যে মতামত দিয়েছেন সে অনুসারে তিনি বিধি মোতাবে এই কমিটি করেছেন।

গাজীপুর(কাপাসিয়া) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১০:৪৯ অপরাহ্ণ