কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর–ঈদগাঁও–রামু) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
কক্সবাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার-প্রসার এবং শিল্পের বিকাশে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য ও সামগ্রী নিয়ে অংশগ্রহণ করছেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন পণ্যের সমাহার ও বিনোদনের ব্যবস্থা।
কক্সবাজারের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলা জেলার মানুষের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৬:৩৪ অপরাহ্ণ