ঋণের টাকায় বিদেশ সফর নয়, আমলাদের মাসে একবার তুরাগ নদীতে গোসলের নিয়ম করে দিন, অল্প দিনেই দূষণমুক্ত হবে নদী: মোস্তফা কামাল সুমন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ

দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে বিশ্বব্যাংকের ঋণে ১৮৩ কোটি টাকার তুরাগ নদী পুনরুদ্ধার প্রকল্প এবং নদীদূষণ রোধের অভিজ্ঞতা অর্জনে বিদেশ প্রশিক্ষণের জন্য ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব নিয়ে নিজের ফেসবুক পেজে  মন্তব্য করেছেন এমটিভি বাংলার পরিচালক মোস্তফা কামাল সুমন।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশের টাকা অহেতুক ব্যয় করে আমলাদের বিদেশে প্রশিক্ষণে না পাঠিয়ে প্রতিমাসে অন্তত একবার তুরাগ নদীতে গোসল করার নিয়ম করে দিন। দেখবেন, অল্প দিনেই তুরাগ নদী দূষণমুক্ত হয়ে যাবে। এতে বিদেশ সফরের পেছনে কোটি টাকা ব্যয়ও বাঁচবে, দেশের ঋণের বোঝাও বাড়বে না।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন