ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাত ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রতব আলী মুন্সির ছেলে। পুলিশ জানায়, তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন