বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গু’লি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১:০৫ পূর্বাহ্ণ

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিক সর্দার (৪০) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাফিক সর্দার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তাঁর কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।

হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পরবর্তী বক্তব্য বা আইনগত পদক্ষেপ সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন